বিএ অনার্স প্রথম বর্ষ - পরীক্ষা-২০১৪, বিষয় - ইসলামী দাওয়াহ পরিচিতি
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০১৪ (অনুষ্ঠিত-২৫/০৫/২০১৫)।
ইসলামিক স্টাডিজ বিভাগ
বিষয় কোড: 211805
বিষয়: ইসলামি দাওয়াহ পরিচিতি
সময়: ৪ ঘণ্টা
পূর্ণমান: ৮০
ক-বিভাগ
১. যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও, মান-১ × ১০ = ১০
(ক) দাওয়াহ শব্দের অর্থ কি?
উত্তর: সাহায্য কামনা করা, আহ্বান করা, দু'আ করা।
(খ) হযরত নূহ (আ.) কত বছর দাওয়াতের কাজ পরিচালনা করেন?
উত্তর: ৯৫০ বছর।
(গ) 'মাওয়িযা' অর্থ কি?
উত্তর: উপদেশ।
)4( لا إكْرَهُ فِي الدِّيْنِ" অর্থ কি?
উত্তর: দ্বীন বা ধর্মের ব্যাপারে কোন জবরদস্তি নেই।
(ঙ) আকিদাহ শব্দের অর্থ কি?
উত্তর: আকিদাহ্ শব্দের অর্থ দৃঢ়বিশ্বাস, ধর্ম বিশ্বাস।
(চ) মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে?
উত্তর: বিবি খাদিজা (রা.)।
(ছ) নবী মুসা (আ.) এর উপর অবতীর্ণ কিতাবের নাম কি?
উত্তর: তাওরাত।
(জ) দাওয়ার মূল উৎস কি?
উত্তর: আল-কুরআন।
(ঝ) 'নাদওয়াতুল ওলামা' অর্থ কি?
উত্তর: ওলামা পরিষদ।
(ঞ) 'তওহিদ' বলতে কি বুঝ?
উত্তর: আল্লাহর একত্ববাদ।
(ট) সামুদ জাতির প্রতি কোন নবী প্রেরিত হয়েছিল?
উত্তর: সালেহ (আ.)।
(ঠ) 'হাদি' শব্দের অর্থ কি?
উত্তর: হাদি অর্থ পথ প্রদর্শন করা।
খ-বিভাগ
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ৪ x ৫ = ২০
২. ইসলামি দাওয়াহএর কৌশল সংক্ষেপে বর্ণনা কর।
৩. দাওয়াহ সম্পর্কিত পবিত্র কুরআনের দু'টি আয়াত অর্থসহ লিখ। ৪. ইসলামি দাওয়াহ এর প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা কর।
৫. বাংলাদেশে দাওয়াহ এর প্রকৃতি সংক্ষেপে লিখ।
৬. সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে ইসলামি দাওয়াত কতটা ফলপ্রসূ?
৭. মুবালিগের চারটি আবশ্যকীয় গুণাবলি বর্ণনা কর।
৮. দাওয়াহর লক্ষ্যগুলো সংক্ষেপে লিখ।
৯. আধুনিক বিশ্বে ইসলামি দাওয়াহ এর মাধ্যমসমূহ আলোচনা কর।
গ-বিভাগ
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।। ১০ x ৫ = ৫০
১০. 'হুদায়বিয়ার সন্ধি ছিল দাওয়াতের একটি কৌশলগত পদ্ধতি-আলোচনা কর।
১১. বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইসলামি দাওয়াহ এর ভূমিকা বর্ণনা কর।
১২। কুরআন ও সুন্নাহর আলোকে দাঈএর দায়িত্ব ও কর্তব্য লিপিবদ্ধ কর।
১৩। সাহাবাগণের দাওয়াহ এর পদ্ধতিসমূহ বর্ণনা কর।
১৪। 'হিকমাহ' ও 'মাওয়িযা-হাসানা' কি? ইসলামি দাওয়াহ এর ক্ষেত্রে 'হিকমাহ' ও 'মাওয়িযা-হাসানা' এর গুরুত্ব বর্ণনা কর।
১৫। বাংলাদেশে ধর্ম প্রচারে একটি বিদেশি এন.জি. ও এর কার্যক্রম বর্ণনা কর।
১৬। ইসলাম প্রচারে হযরত শাহজালাল (রহ.) এর অবদান মূল্যায়ন কর।
১৭। 'ইসলামি দাওয়াহ ইসলামি বিধানেরই একটি অবিচ্ছেদ্য অংশ'-ব্যাখ্যা কর। রেমিকের

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url