বিএ অনার্স প্রথম বর্ষ - পরীক্ষা-২০১৫, বিষয় - ইসলামী দাওয়াহ পরিচিতি
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০১৫ (অনুষ্ঠিত-১৭/০২/২০১৬)।
ইসলামিক স্টাডিজ বিভাগ
বিষয় কোড: 211805
বিষয়: ইসলামিক দাওয়াহ পরিচিতি
সময়: ৪ ঘণ্টা পূর্ণমান: ৮০
ক-বিভাগ
(নিম্নের যে কোনো দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও) ১ × ১০ = ১০
১. (ক) 'দাওয়াহ' কোন ভাষার শব্দ?
উত্তর: আরবি।
(খ) 'দাওয়াহ'এর মূল উদ্দেশ্য কী?
উত্তর: দাওয়াহ এর মূল উদ্দেশ্য-আল্লাহর দ্বীনের প্রসার ও সমগ্র বিশ্ববাসীর নিকট ইসলাম পৌঁছানো।
( গ) 'তবলিগ' শব্দের অর্থ কী?
উত্তর: প্রচার করা।
(ঘ) রাসূল (সা.) এর দাওয়াতি পত্রগুলোর মূল বিষয়বস্তু কী ছিল?
উত্তর: আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) প্রতি ইমান আনা।
(ঙ) 'মাদ'মু' অর্থ কী?
উত্তর: মাদয়ূ' অর্থ- যাহাকে আহ্বান করা হয়, দাওয়াত দেওয়া হয়।
(চ) নাজ্জাশী কে ছিলেন? উত্তর: আবিসিনিয়ার বাদশা।
(ছ) 'দারুল আরকাম' কী?
উত্তর: ইসলামের প্রথম শিক্ষা কেন্দ্র।
(জ) 'হিকমত' অর্থ কী?
উত্তর: প্রজ্ঞা।
(ঝ) রাসূল (সা.) কত সালে তায়েফ গমন করেন?
উত্তর: ৬২০ খ্রিস্টাব্দে।
(ঞ) বালকদের মধ্যে সর্ব প্রথম ইসলাম গ্রহণ করেন কে?
উত্তর: বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আলী (রা.)।
(ট) কত বছর যাবত মুহাম্মদ (সা.) গোপনে দাওয়াত দিয়েছেন?
উত্তর: মুহাম্মদ (সা.) গোপনে দাওয়াত দিয়েছেন তিন বছর।
(ঠ) নবী 'ঈসা (আ.) এর উপর অবতীর্ণ কিতাবের নাম কী?
উত্তর: নবী ঈসা (আ.) এর উপর অবতীর্ণ কিতাবের নাম "ইনজিল শরীফ"।
খ বিভাগ
যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাওঃ- ৪ x ৫ = ২০
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)-
২. ইসলামি দাওয়াহএর চারটি পদ্ধতি লিপিবদ্ধ কর।
৩. ইসলামি দাওয়াতের প্রতিপাদ্য বিষয় কী কী?
৪. ইসলামি দাওয়াহ এর প্রকারভেদ আলোচনা কর।
৫. দাওয়াতের ক্ষেত্রে ইমামদের ভূমিকা বর্ণনা কর।
৬. বাংলাদেশে ইসলামি দাওয়ার কার্যক্রম সংক্ষেপে লিখ।
৭. 'দাঈর' পরিচয় দাও।
৮. 'মুবাল্লিগ'গণের চারটি বর্জনীয় দোষ উল্লেখ কর।
৯. সমুদ্রপথে আরব বণিকদের বাংলাদেশে ইসলাম প্রচারের বর্ণনা দাও।
গ বিভাগ
(যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
১০. ইসলামি দাওয়াতের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
১১. মহানবী (সা.) ইসলাম প্রচারে কী কী পদ্ধতি অবলম্বন করেছিলেন? বর্ণনা কর।
১২. বাংলাদেশে অমুসলিম মিশনারিদের তাৎপরতার বিবরণ দাও।
১৩. বাংলাদেশে ইসলামি দাওয়াহ এর সমস্যাবলি বিস্তারিতভাবে বর্ণনা কর।
১৪. দাওয়াহএর সমসামরিক চ্যালেঞ্জ ও দাঈর করণীয় সম্পর্কে বর্ণনা কর।
১৫. ইসলামি দাওয়াতের ক্ষেত্রে প্রিন্ট মিডিয়া, টেলিভিশন ও ইন্টারনেটের ভূমিকা সবিস্তারে বর্ণনা কর।
১৬. দাওয়াতে মহিলা সাহাবিদের ভূমিকা বিশদভাবে বর্ণনাকর।
১৭. বাংলাদেশে ইসলাম প্রচারে ওলিগণের ভূমিকা আলোচনা কর।

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url