বিএ অনার্স প্রথম বর্ষ - পরীক্ষা-২০১২, বিষয় - ইসলামী দাওয়াহ পরিচিতি
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০১২ (অনুষ্ঠিত-০২/১০/২০১৩)।
ইসলামিক স্টাডিজ বিভাগ
বিষয়: ইসলামি দাওয়াহ পরিচিতি
বিষয় কোড: 1854
সময়: ৪ ঘন্টা পূর্ণমান: ১০০ ক-বিভাগ
১. যে কোনো দশটি প্রশ্নের উত্তরদাও. মান-১ × ১০ = ১০
(ক) দাওয়াহ শব্দের অর্থ কি?
উত্তর: দাওয়াহ শব্দের অর্থ আহ্বান করা, নিয়ন্ত্রণ করা, ধর্মীয় কোন, বিষয় প্রচার করা।
(খ) তবলিগ শব্দের অর্থ কি?
উত্তর: তবলিগ শব্দের অর্থ পৌঁছে দেওয়া।
(গ) হযরত নূহ(আ.) কত বছর দাওয়াতি কাজ পরিচালনা করেন?
উত্তর: হযরত নূহ (আ.) ৯৫০ বছর দাওয়াতি কাজ পরিচালনা করে।
(ঘ) আকীদাহ শব্দের অর্থ কি?
উত্তর: আকীদাহ্ শব্দের অর্থ দৃঢ় বিশ্বাস, ধর্ম বিশ্বাস।
(ঙ) ইসলামি দাওয়াহ এর প্রকারসমূহ লিখ।
উত্তর: ইসলামি দাওয়াহ দুই প্রকার।
(চ) দাওয়াহ এর মূল লক্ষ্য কি?
উত্তর: দাওয়াহ এর মূল লক্ষ্য হলো আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া।
(ছ) বাংলাদেশে ধর্ম প্রচারে একটি বিদেশি এন. জি. ও এর নাম লিখ।
উত্তর: রাবেতা আল আনস ইসলামি বাংলাদেশ।
(জ) সামুদ জাতির প্রতি কোন নবী প্রেরিত হয়েছিলেন?
উত্তর: সামুদ জাতির প্রতি হযরত সালিহ (আ.) প্রেরিত হয়েছিলেন।
(ঝ) বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে?।
উত্তর: বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন- হযরত আলী (রা.)।
(ঞ) 'শাফায়াত' অর্থ কি?
উত্তর: শাফায়াত অর্থ সুপারিশ করা।
(ট) হিকমত অর্থ কি?
উত্তর: হিকমত অর্থ- প্রজ্ঞা, বুদ্ধিমত্তা।
(ঠ)( لا اكره في الدين এর অর্থ কি?
উত্তর : لا اكره في الدين এর অর্থ-ধর্মের ব্যাপারে কোন জবরদস্তি নেই।
(ড) দারুল আরকাম কি?
উত্তর: দারুল আরকাম হলো ইসলাম শিক্ষা ও প্রচার কেন্দ্র।
(ঢ) মুবাল্লিগ অর্থ কি?
উত্তর: মুবাল্লিগ অর্থ প্রচারকারী।
(ণ) 'হাদী' শব্দের অর্থ কি?
উত্তর: হাদী অর্থ পথ প্রদর্শক।
(ত) ইসলামের প্রথম যুদ্ধ কোনটি?
উত্তর: ইসলামের প্রথম যুদ্ধ 'বদর যুদ্ধ'।
(খ) চীনে কোন সাহাবির কবর আছে?
উত্তর: চীনে হযরত আবু ওয়াক্কাস (রা.) সাহাবির কবর আছে।
(দ) 'ইনজার' অর্থ কি?
উত্তর: ইনজার অর্থ সতর্ককারী।
(ধ) নবী ঈসা (আ.) এর উপর অবতীর্ণ কিতাবের নাম কি?
উত্তর: নবী ঈসা (আ.) এর উপর অবতীর্ণ কিতাবের নাম "ইনজিল শরীফ"।
(ন) 'নাদওয়াতুল ওলামা' অর্থ কি?
উত্তর: 'নাদওয়াতুন ওলামা' অর্থ ওলামাদের বৈঠক।
(প) 'তাহারাত' অর্থ কি?
উত্তর: "তাহারাত" অর্থ পরিত্রতা।
(ফ) মদিনার পূর্বনাম কি?
উত্তর: মদিনার পূর্বনাম "ইয়াসরিব"।
(ব) হিরাকল কে ছিলেন?
উত্তর: হিরাকল রোম সম্রাট ছিলেন।
(ভ) নাজ্জাশী কে ছিলেন?
উত্তর: নাজ্জাশী হাবশার অধিপতি ছিলেন।
খ-বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও) মান (৪+8) x ৫ = 80
২. (ক) ইসলামি দাওয়াহ এর প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা কর।
(খ) বাংলাদেশে দাওয়াহ এর প্রকৃতি সংক্ষেপে লিখ।
৩. (ক) ইসলামি দাওয়াতের প্রতিপাদ্য বিষয় কি কি?
(খ) ইসলামি দাওয়াতের চারটি পদ্ধতি লিখ।
৪. ( ক) দাওয়াতের গুরুত্ব সংক্ষেপে লিখ।
(খ) ইসলামি দাওয়ার কৌশল সংক্ষেপে আলোচনা কর।
. (ক) মুবাল্লিগের চারটি আবশ্যকীয় গুণ সংক্ষেপে আলোচনা কর। ৫
(খ) সাহাবাগণের দাওয়াতের পদ্ধতিসমূহ বর্ণনা কর।
৬. (ক) আধুনিক বিশ্বে ইসলামি দাওয়াহ এর মাধ্যমসমূহ আলোচনা কর।
(খ) দাওয়াত শ্রবণের আদবসমূহ লিখ।
৭. (ক) মুবাল্লিগগণের চারটি বর্জনীয় দোষ উল্লেখ কর।
(খ) দাওয়াহ সংশ্লিষ্ট পবিত্র কুরআনের দুইটি আয়াত অর্থসহ লিখ।
৮. (ক) বাংলাদেশে ইসলামি দাওয়াতের সম্ভাবনা তুলে ধর।
(খ) 'বাইয়াতে আকাবা' কি?
৯. (ক) 'সন্ধি ও চুক্তির মাধ্যমে দাওয়াত' আলোচনা কর।
(খ) 'ইসলামি দাওয়াহ ইসলামি বিধানেরই এক অবিচ্ছেদ্য অংশ'-ব্যাখ্যা কর।
গ-বিভাগ
(যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও) মান-১০ x ৪ = ৪০
১০. বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইসলামি দাওয়াহ এর ভূমিকা আলোচনা কর।
১১. ইসলামি দাওয়াতের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
১২. কুরআন ও সুন্নাহর আলোকে দাঈ এর দায়িত্ব ও কর্তব্যসমূহ লিখ।
১৩. মহানবী (সা.) ইসলাম প্রচারে কি কি পদ্ধতি অবলম্বন করেছিলেন? বর্ণনা কর।
১৪. হিকমত ও মাওয়িযা হাসানা কি? ইসলামি দাওয়াতের ক্ষেত্রে হিকমত ও মাওয়িযা হাসানাএর গুরুত্ব আলোচনা কর।
১৫. বাংলাদেশে অমুসলিম মিশনারিদের তৎপরতার বিবরণ দাও।
১৬. বাংলাদেশে ইসলাম প্রচারে হযরত শাহজালাল (রহ.) এর অবদান আলোচনা কর।

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url