বিএ অনার্স প্রথম বর্ষ - পরীক্ষা-২০১১, বিষয় - ইসলামি দাওয়াহ পরিচিতি
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএ (অনার্স) প্রথম বর্ষ; পরীক্ষা-২০১১ (অনুষ্ঠিত-২০১২)।
বিষয় কোড: 1854
বিষয়: ইসলামি দাওয়াহ পরিচিতি।
সময়: ৪ ঘণ্টা পূর্ণমান: ১০০
ক-বিভাগ
১. নিম্নের যে কোনো বিশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও)
১ × ২০ = ২০
(ক) দাওয়াহ কোন ভাষার শব্দ?
উত্তর: দাওয়াহ আরবি ভাষার শব্দ।
(খ) দাওয়াহ এর পারিভাষিক অর্থ কি?
উত্তর: মানুষকে সকল প্রকার দাসত্ব থেকে মুক্ত হয়ে এক আল্লাহর দাসত্ব গ্রহণের আহ্বানকে দাওয়াহ বলে।
(গ) দাওয়াহ এর সমর্থক শব্দ লিখ?
উত্তর: নিমন্ত্রণ করা, সাহায্য কামনা করা, আহ্বান করা।
(ঘ) দাওয়াহ কখন থেকে শুরু হয়?
উত্তর: দাওয়াহ হযরত আদম (আ.) এর সময় থেকে শুরু হয়।
(ঙ) দাওয়াহ এর বিধান কি?
উত্তর: দাওয়াহ একটি ফরজ কাজ।
(চ) দাওয়াহ এর পরিসর লিখ।
উত্তর: সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ।
(ছ) বিদায় হজ্জে মুহাম্মদ (সা.) উপস্থিত লোকদের উপর কী দায়িত্ব অর্পণ করেন?
উত্তর: তাঁর বাণী সকলের নিকট পৌঁছে দেয়ার দায়িত্ব অর্পণ করেন।
জ) আল্লাহ মানুষকে কি হিসাবে সৃষ্টি করেছেন?
উত্তর: আল্লাহ মানুষকে খলিফা হিসেবে সৃষ্টি করেছেন।
(ঝ) বাইয়াতে রিদওয়ান কি?
উত্তর: হাত রেখে যে বাইয়াত গ্রহণ করেছিলেন তাই বাইয়াতে রিদওয়ান।
(ঞ) আল কুরআনের আলোকে ইব্রাহীম (আ.) সর্বপ্রথম কার নিকট দাওয়াত পেশ করেন?
উত্তর: তাঁর পিতার নিকট দাওয়াত দেন।
(ট) দাঈ এর শাব্দিক অর্থ কি?
উত্তর: আহ্বানকারী, দাওয়াত দানকারী।
(ঠ) মুসা (আ.) এর উপর অবতীর্ণ কিতাবের নাম কি?
উত্তর: তাওরাত।
(ড) কোন নবী শৈশবকালেই দাওয়াত দেওয়া শুরু করেন?
উত্তর: হযরত ঈসা (আ.)।
(ঢ) কত বছর যাবৎ মুহাম্মদ (সা.) গোপনে দাওয়াত দিয়েছেন?
উত্তর: মুহাম্মদ (সা.) গোপনে দাওয়াত দিয়েছিলেন তিন বছর।
(ণ) ( موعظة )মাওয়িযা) অর্থ কি?
উত্তর : موعظة )মাওয়িযা) শব্দের অর্থ উপদেশ।
(ত) ( حسنة )হাসানাহ) অর্থ কি?
উত্তর: উত্তম, কল্যাণ কর সুন্দর, ভালো।
(থ) তওহিদ বলতে কি বুঝ?
উত্তর: আল্লাহর একত্ববাদ।
(দ) (তাকওয়া( نقوی বলতে কি বোঝায়?
উত্তর: খোদাভীতি, সকল অন্যায় হতে বিরত থাকা।
(ধ) দাওয়াহ এর মূল মাধ্যম কয়টি?
উত্তর: দুটি। বস্তুগত মাধ্যম, অবস্তুগত মাধ্যম।
(ন ) কে সর্বপ্রথম নারী ও পুরুষের মধ্যে ইসলাম গ্রহণ করেন?
উত্তর: হযরত খাদিজা (রা.) ও হযরত আবুবকর (রা.)।
(প) আলিম সমাজ কার উত্তরাধিকারী?
উত্তর: আলিম সমাজ নবী ও রাসূলদের উত্তরাধিকারী।
(ফ) শিরক অর্থ কি?
উত্তর: শিরক অর্থ- অংশীদার সাব্যস্ত করা।
(ব) কুফর বলতে কি বোঝায়?
উত্তর: মহান আল্লাহ তার রাসূল ও রাসূলের আনীত জীবনব্যবস্থা অস্বীকার করাকে কুফর বলে।
(ভ) আবিসিনিয়ার বর্তমান নাম কি?
উত্তর: আবিসিনিয়ার বর্তনাম নাম ইথিওপিয়া।
খ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান (৪+৪) x ৫ = ৪০
২. (ক) ইসলামি 'দাওয়াহ এর প্রকারভেদ আলোচনা কর।
(খ) 'তারগীব ও তারহীব' বলতে কি বুঝ?
৩. (ক) দাওয়াত দানের মূলনীতিসমূহ লিখ।
(খ) দাওয়াহ বিকাশের নবুয়তি ধারা বর্ণনা কর।
৪. (ক) ইসলামি দাওয়াহ এর ক্ষেত্রে উত্তম উপদেশের ব্যবহার প্রক্রিয়া বর্ণনা কর।
(খ) বিশ্বে ইসলামি দাওয়াতের সম্ভাবনা তুলে ধর।
৫. (ক) কুরআনের ভাষ্য অনুসারে ইসলামি দাওয়াহ এর রূপরেখা অঙ্কন কর।
(খ) আরবের লোকেরা মহানবী (সা.) এর দাওয়াতের বিরোধিতা করেছিল কেন?
৬. (ক) দাঈ ও নওমুসলিমদের উপর বিরোধীদের নির্যাতন সম্পর্কে কি জান?
(খ) ইসলাম্ যুগে দাওয়াতে মহিলা সাহাবিদের ভূমিকা বর্ণনা কর।
৭. (ক) হাবশার অধিপতির প্রতি রাসূলুলাহ (সা.) এর দাওয়াতপত্র মূল্যায়ন কর। (খ) সেমিনার ও সেম্পোজিয়ামের মাধ্যমে ইসলামি দাওয়াত কতটা ফলপ্রসূ?
৮. (ক) ইসলামি দাওয়াত কাজে কোনো বিনিময় চাওয়ার বিধান আছে কি না?.
(খ) 'হুদাইবিয়ার সন্ধি ছিল দাওয়াতের একটি কৌশলগত পদ্ধতি'। আলোচনা কর।
৯. (ক) বাইয়াতের মাধ্যমে রাসূলুলাহ (সা.) এর দাওয়াতি কাজের বিবরণ দাও।
(খ) বাংলাদেশে সমুদ্র পথে আরব বণিকদের ইসলাম প্রচার সম্পর্কে আলোচনা কর।
গ বিভাগ
(যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও) মান ১০×৪ = ৪০
১০. ইসলামি দাওয়াতের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
১১. পবিত্র কুরআনের ভাষ্য অনুসারে ইসলামি দাওয়াহ এর রূপরেখা তুলে ধর।
১২. 'দা'ওয়াহ এর ক্ষেত্রে সমসাময়কি চ্যালেঞ্জ এবং দায়ীর করণীয় সম্পর্কে আলোচনা কর।
১৩. দাওয়াতি কাজে আধুনিক মিডিয়ার ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে আলোচনা কর।
১৪. মুসলিম বিশ্বে অমুসলিম মিশনারিদের তৎপরতা বর্ণনা কর।
১৫. রাসূল্লাহ (সা.) এর দাওয়াতি জীবন সম্পর্কে সংক্ষিপ্ত প্রবন্ধ লিখ।
১৬. ইসলামি দা'ওয়াহ এর ক্ষেত্রে ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশ এর অবদান তুলে ধর।

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url